Skip to content

সোলার সিস্টেম, দাম খোলা লেখা

ঘর আর দোকানের জন্য হাইব্রিড সোলার সিস্টেম: লোডশেডিংয়ে ফ্যান, লাইট, ফ্রিজ চালু থাকবে, দিনে বিল কমবে, চাইলে নেট মিটারিং। যন্ত্রপাতির দাম আর ইনস্টলেশনের খরচ দুইটাই আগে বলে দিই, পরে নতুন খরচ আসে না।

আপনার ঘরের জন্য কোনটা

বাজেট অনুযায়ী তিন ভাগে আটটা প্যাকেজ। অঙ্কগুলো যন্ত্রপাতি আর ইনস্টলেশন মিলিয়ে মোট খরচ।

শুরু

মোট ৭০ হাজার থেকে

ছোট বাসা, ভাড়াটিয়া, দোকান। ফ্যান, লাইট, টিভি রাতভর।

দুইটা অপশন দেখুন

মাঝারি

মোট ১ লাখ ১৯ হাজার থেকে

সাধারণ পরিবার, ফ্রিজসহ পুরো সংসার।

দুইটা অপশন দেখুন

বড়

মোট ২ লাখ ৫ হাজার থেকে

এসি, মোটর, বড় পরিবার।

চারটা অপশন দেখুন

আটটা প্যাকেজ পাশাপাশি তুলনা করুন

ছাদে কিছু বসাতে পারবেন না? পোর্টেবল পাওয়ার স্টেশন দেখুন, ওয়্যারিং লাগে না।

দাম কেন দুই ভাগে লিখি

সোলারের দাম জিজ্ঞেস করলে অনেক জায়গায় শুনবেন “আসেন, দেখে বলি”। আর যেখানে একটা দাম বলে, পরে ক্যাবল, স্ট্যান্ড আর মিস্ত্রির খরচ আলাদা যোগ হয়।

আমরা দুইটাই আগে লিখি

যন্ত্রপাতির দাম সাইটে লেখা, সবার জন্য এক। ইনস্টলেশন ছাদ আর দূরত্ব দেখে ঠিক হয়, সেটা কোটেশনে আলাদা লাইনে লিখে দিই। কাজ শুরুর পর নতুন খরচ যোগ হয় না।

একটা আসল হিসাব

বিনোদপুরের Radiant হোস্টেলে এপ্রিলে সোলার বসানোর আগে মাসে বিদ্যুৎ বিল আসত [[আগের অঙ্ক]] টাকা, এখন আসে [[এখনকার অঙ্ক]] টাকা। শীতের মাসের বিলও আমরা দেখাব।

ছবি: সোলারের আগের আর পরের দুই মাসের বিলের কাগজ

হোস্টেলের পুরো কাজটা দেখুন·সব কাজের ভিডিও

যেভাবে কাজ হয়

  1. কথা বলুন

    কী কী চালাতে চান আর রাতে কত ঘণ্টা লোডশেডিং হয়, এইটুকু বলুন। ক্যালকুলেটরে নিজেও দেখে নিতে পারেন।

  2. ছাদ দেখা

    আমরা এসে ছাদ, ছায়া আর মিটারের দূরত্ব দেখি। তারপর যন্ত্রপাতি আর ইনস্টলেশন আলাদা লাইনে লিখে কোটেশন দিই।

  3. ইনস্টল

    দশ বছরের অভিজ্ঞ টেকনিশিয়ানরা বসান, বেশিরভাগ বাড়িতে এক দিনে শেষ হয়। আর্থিং আর সার্জ প্রোটেকশন ছাড়া কোনো সিস্টেম বসাই না।

  4. প্রথম বছর দেখাশোনা

    নির্দিষ্ট সময়ে আমরা নিজে এসে সিস্টেম দেখে যাই, প্যানেল পরিষ্কার করি। মাঝে সমস্যা হলে ফোন করলেই আসি।

আমরা কোথায় কাজ করি

আমাদের অফিস রাজশাহীতে, আর কাজের বেশিরভাগ রাজশাহী জেলায়: সদর, পবা, গোদাগাড়ী, চারঘাট, পুঠিয়াসহ দশটা উপজেলা। এখানকার রোদ, কুয়াশা আর ধুলা ধরে সিস্টেম বানাই। রাজশাহীতে সোলার ইনস্টলেশন পাতায় বিস্তারিত।

মেস আর ছাত্রাবাসের জন্য আলাদা হিসাব আছে, মেস ও হোস্টেলে সোলার দেখুন। নাটোর, বগুড়া, পাবনাসহ আশপাশের জেলাতেও কাজ করি। দূরত্ব অনুযায়ী সার্ভিসে কত সময় লাগবে, কাজের আগেই জানিয়ে দিই।

যা আগেই বলে রাখি

কোন যন্ত্র কত ওয়াট টানে, ভোল্টের পার্থক্য কী, কেনার আগে কী জিজ্ঞেস করবেন: সব আছে সোলার কেনার গাইডে।

  • ব্যাটারিতে এসি সারা রাত চালাতে অনেক বড় ব্যাটারি লাগে। 48V স্মার্টে একটা এসি রাতে প্রায় ৪ ঘণ্টা চলে, আগেই বলে দিই।
  • ডিসেম্বর-জানুয়ারির কুয়াশায় উৎপাদন প্রায় এক চতুর্থাংশ কমে।
  • ছোটখাটো সমস্যা আমাদের টেকনিশিয়ানরা এখানেই সারান। যন্ত্র ওয়ারেন্টিতে বদলাতে হলে সাপ্লায়ারের কাছে পাঠানো আর ফেরত আনার পুরো দায়িত্ব আমাদের, আপনাকে কোথাও যেতে হবে না।

সাধারণ প্রশ্ন

প্যাকেজের দাম কত?

যন্ত্রপাতির দাম ৬২,৪০০ টাকা থেকে ৪,৮৭,১০০ টাকা পর্যন্ত, আটটা প্যাকেজ। ইনস্টলেশন আলাদা, 12V সিস্টেমে ৮,০০০ থেকে ১২,০০০ টাকা, 24V-তে ১৮,০০০ থেকে ২৪,০০০, 48V-তে ২৫,০০০ থেকে ৪৫,০০০। ছাদ দেখে চূড়ান্ত অঙ্ক বলি।

ফ্রিজ চলবে?

24V প্যাকেজ থেকে সারাক্ষণ চলে। 12V বড় ব্যাকআপে দিনে রোদ থাকলে চলে, রাতে ব্যাটারিতে না। সবচেয়ে ছোট প্যাকেজে চলে না।

এসি চলবে?

রাতে এসি চালাতে চাইলে 48V প্যাকেজ। 24V প্লাসে দিনে রোদ থাকলে ১ টন ইনভার্টার এসি চলে। ব্যাটারিতে এসি কত ঘণ্টা চলবে সেটা ব্যাটারির আকারের উপর নির্ভর করে, 48V স্মার্টে একটা এসি প্রায় ৪ ঘণ্টা।

কিস্তিতে পাওয়া যায়?

আপাতত না, পুরো দাম নগদে। কম খরচে শুরু করতে চাইলে ছোট অপশন বা পুরাতন ব্যাটারি দিয়ে শুরু করে পরে বাড়ানো যায়।

সমস্যা হলে কে দেখবে?

প্রথম বছর ফ্রি সার্ভিস। বড় সিস্টেমে তিন ও ছয় মাসে দুইবার, ছোট সিস্টেমে ছয় মাসে একবার আমরা নিজে আসি, বাকি সময় ফোন করলেই আসি। ওয়ারেন্টির যন্ত্র বদলাতে হলে ঢাকায় সাপ্লায়ারের কাছে পাঠানোর ব্যবস্থাও আমরা করি।

শীতে কি সোলার কাজ করে?

করে, তবে ডিসেম্বর-জানুয়ারির কুয়াশায় উৎপাদন প্রায় এক চতুর্থাংশ কমে। আমরা বিক্রির আগেই এটা বলে দিই।